মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে সামরিক সিদ্ধান্তে বাহ্যিক প্রভাবের অভিযোগ নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২০ এপ্রিল)সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশিত এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, ইসরায়েল কখনোই তাকে ইরান-বিরোধী সামরিক পদক্ষেপে প্ররোচিত বা চাপ প্রয়োগ করেনি।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে তার প্রশাসনের অবস্থান অবিচল রয়েছে এবং চলমান কূটনৈতিক আলোচনায় অগ্রগতির ইঙ্গিত মিলছে। তিনি সম্ভাব্য একটি সমঝোতার কথাও উল্লেখ করেন, যার আওতায় পারমাণবিক উপকরণ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকতে পারে।
অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুতে তেহরানের অবস্থান বাস্তব পরিস্থিতির ভিত্তিতেই নির্ধারিত হবে।
উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক মহলে এমন ধারণা ছিল যে বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে প্রভাব রেখেছেন; তবে ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে সে দাবি সরাসরি অস্বীকার করেছেন।